জমজমাট ফিশারিঘাট

সকাল থেকেই জমে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। ইলিশ, রুই, কোরাল, রুপচাঁদা, লইট্টা, চিংড়ি, কই থেকে শুরু করে কমবেশি সব ধরনের মাছ পাওয়া যায় ফিশারিঘাটের বাজারে। কর্ণফুলী নদীসংলগ্ন হওয়ায় বাজারটিতে সরাসরি মাছ তোলেন জেলেরা। জেলেদের জালে ধরা পড়া মাছ আগে থেকেই সাজিয়ে রাখেন পাইকারি ব্যবসায়ীরা। নানা স্থান থেকে খুচরা ব্যবসায়ীরা এসব মাছ কিনতে আসেন। তুলনামূলক কম দাম ও যোগাযোগব্যবস্থার সুবিধার কারণে বাজারটিতে ভিড় লেগেই থাকে।

ঝুড়িতে করে সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের মাছ
ঝুড়িতে করে সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের মাছ
প্রায় ১২ কেজি ওজনের একটি টুনা মাছ হাতে একজন বিক্রেতা
ট্রাকের ওপর ড্রামে রাখা হয়েছে পাঙাশ মাছ
ট্রলার থেকে নামানো হচ্ছে বিশাল আকারের কামিলা মাছ
ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে ছোট চিংড়ি
ড্রাম থেকে নামানো হচ্ছে নানা প্রজাতির মাছ
মাথায় করে বিশাল আকারের একটি কোরাল মাছ নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা
ঝুড়িতে রাখা টুনা মাছ
জেলেদের জালে ধরা পড়া হাঙর
ট্রলার থেকে নামানো হচ্ছে ইলিশ
দুই হাতে দুই কোরাল নিয়ে একজন বিক্রেতা
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে রুপচাঁদাসহ নানা মাছ