জলকেলিতে নববর্ষ আবাহন

রাখাইন নববর্ষ (মহা সাংগ্রাই ১৩৮৪) উপলক্ষে বুদ্ধস্নান ও জলকেলি উৎসব। চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে গত সোমবার বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই উৎসবের আয়োজন করে। পাপ, জরা ও কালিমা মুছে নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলিতে মাতেন রাখাইন তরুণ-তরুণীরা।

রাখাইন তরুণীদের নৃত্য দিয়ে জলকেলি অনুষ্ঠান শুরু হয়
রাখাইন তরুণীদের নৃত্য দিয়ে জলকেলি অনুষ্ঠান শুরু হয়
জলকেলিতে ব্যস্ত রাখাইন তরুণীরা
ছোট পাত্রে জল নিয়ে পরস্পরকে ছুড়ে মারছেন
রাখাইন তরুণ-তরুণীরা দল বেঁধে জলকেলিতে মেতে ওঠেন
ড্রাম থেকে পানি নিয়ে জল ছোড়ার একটি দৃশ্য
রং-বেরঙের পোশাক পরে জলকেলিতে মাতেন তরুণীরা
জল খেলার সময় পানির নানা অবয়ব
বৌদ্ধ মূর্তিকে নিয়ে যাওয়া হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে
ঘণ্টা বাজিয়ে প্রার্থনা করেন রাখাইন সম্প্রদায়ের মানুষ
জলকেলি শুরুর আগে বৌদ্ধ মূর্তিকে স্নান করানো হয়