ঘন কুয়াশার কারণে কাজীরহাট-আরিচা নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ঘাট থেকে প্রায় চার কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। কাজীরহাট, বেড়া, পাবনায়। শীতের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। ঘরে থাকার উপায় নেই। পেটের টানে শীত ও বৃষ্টি উপেক্ষা করে বের হতে হয়েছে তাঁদের। ঢাকা-পাবনা মহাসড়কের রাজাপুরে।
বিজ্ঞাপন
বৃষ্টি বাড়তে থাকলে বর্ষা মৌসুমের মতো ছাতা মাথায় বের হন মানুষজন। পাবনার আব্দুল হামিদ সড়কে।
বিজ্ঞাপন
মেঘলা আকাশ, সূর্যের দেখা মেলেনি সারাদিনেও। এর মাঝেই শিশু কোলে বেরিয়েছেন একজন। রংপুর নগরের কাচারিবাজারে। সকাল থেকেই হালকা বৃষ্টি ঝরছে। এর মধ্যেই তালের পাতা মাথায় ধরে মাঠে কাজে যাচ্ছেন দুই কৃষক। ফরিদপুর সদরের গোয়ালকান্দিতে। দুপুর শেষ হয়ে বিকেল হলেও আকাশে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জে। কুয়াশাচ্ছন্ন নৌপথে চলছে নৌযান। কেন্দ্রীয় খেয়াঘাট এলাকা, নারায়ণগঞ্জ। ঘন কুয়াশায় ঢাকা রেলপথ। তেজগাঁও, ঢাকা। শীতের বৃষ্টিতে যেন থমকে আছে প্রকৃতি। তবে থেমে নেই জনজীবন। নৌকা নিয়ে জীবিকার তাগিদে বেরিয়েছেন দুজন। তুরাগ নদ, মিরপুর বেরিবাঁধ, ঢাকা। দিনভর রাজধানীসহ আশপাশের এলাকা ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। পোস্তগোলা ব্রিজ, ঢাকা।