নারায়ণগঞ্জে ভোট উৎসব

নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এখন উৎসবমুখর পরিবেশ। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পোস্টারে ছেয়ে গেছে। বিভিন্ন এলাকায় মিছিল আর মিছিল। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরাও। গতকাল বুধবারের চিত্র।

নির্বাচনী প্রার্থীদের প্রচারে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক। দেওভোগ পাক্কারোড এলাকার একটি সড়কের চিত্র।
 নির্বাচনী প্রার্থীদের প্রচারে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক। দেওভোগ পাক্কারোড এলাকার একটি সড়কের চিত্র।
চাষাঢ়া মোড়ে ‘বিজয় স্তম্ভ’ ও আশপাশের এলাকা ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে।
এক নম্বর বাবুরাইল এলাকায় ব্যানার-পোস্টারের পাশাপাশি চলছে ভোটের জন্য মাইকিং।  
টানবাজার এলাকায় আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর গণসংযোগ।
খানপুর এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের গণসংযোগ।  
মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের হাতি প্রতীক নিয়ে সমর্থকদের মিছিল।
নির্বাচনী প্রচারে ছিল শিশু–কিশোরেরাও।
মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীক শোভা পাচ্ছে সড়কে।
বিভিন্ন প্রতীকের ব্যাজ বিক্রি করছেন এক বিক্রেতা।
প্রার্থীর উৎসবমুখর প্রচার মিছিল।