দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকার জাতীয় চিড়িয়াখানা। ফলে দীর্ঘদিন পর প্রাণচঞ্চল হয়ে উঠেছে চিড়িয়াখানা প্রাঙ্গণ। সকাল–সন্ধ্যা পর্যন্ত দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড়। পশুপাখি ও মানুষের সমাগমে ফিরে এসেছে চিড়িয়াখানার চিরচেনা রূপ।