বগুড়ার আদমদীঘি উপজেলার ছোট্ট একটি গ্রাম শাওইল। দেশের বিভিন্ন গার্মেন্টস থেকে ফেলনা ঝুট কাপড় ও সুতা এনে এই গ্রামে পরিষ্কার ও প্রক্রিয়াজাত করা হয়। এর পর সেসব সুতা থেকে বানানো হয় চাদর, গামছা, কম্বলসহ বিভিন্ন পণ্য। পরে তা শাওইল হাটে বিক্রি করেন স্থানীয় ব্যক্তিরা। শুধু দেশে বিকিকিনি নয়, এসব পণ্য রপ্তানি হয় বিদেশেও। গ্রামীণ এই হাটকে কেন্দ্র করে আশপাশের গ্রামগুলোয় বিকাশ ঘটেছে তাঁতশিল্পের। শাওইল গ্রাম ও হাট ঘুরে ছবিগুলো তোলা।
