বই উৎসবের প্রথম দিন

দুই বছর আগেও নতুন বছর ও শিক্ষাবর্ষের শুরু মানেই ছিল সারা দেশে স্কুলে স্কুলে উৎসব। শিক্ষার্থীরা দল বেঁধে খালি হাতে স্কুলে গিয়ে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে বিনা মূল্যে পাওয়া নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরত। কিন্তু দুই বছর ধরে সেই আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে রেখা টানল করোনার সংক্রমণ। তবে বই বিতরণের কাজে বড় বাধা হতে পারেনি করোনার সংক্রমণ। ভিন্ন প্রক্রিয়ায় বছরের শুরুর দিনেই আজ শনিবার সারা দেশে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার কাজ শুরু হয়েছে। এক দিনে বা একসঙ্গে বই না দিয়ে ভিন্ন ভিন্ন দিন বা সময়ে দেওয়া হচ্ছে বিনা মূল্যের বই। ফলে এবার বই বিতরণের কাজটি চলবে আরও কয়েক দিন। রাজধানীসহ সারা দেশের বই উৎসবের প্রথম দিনের ছবি দিয়ে সাজানো এই ছবির গল্প

নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। বিদ্যানিকেতন হাইস্কুল, ভূঁইয়ারবাগ, পশ্চিম দেওভোগ, নারায়ণগঞ্জ, ১ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
বছরের শুরুতে নতুন পাঠ্যবই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। বন্ধুরা মিলে নতুন বই পেয়ে দেখছে। রংপুর জিলা স্কুল, ১ জানুয়ারি
নতুন বছরের নতুন বই হাতে নিয়ে মনের আনন্দে দল বেঁধে বাড়িতে ফিরছে খুদে শিক্ষার্থীরা। দবলারামপুর গ্রাম, কুমিল্লা, ১ জানুয়ারি
নেই বই উৎসব, তবু নতুন বই পাওয়ার উৎসাহে কমতি নেই। বছরের প্রথম দিনই স্কুল থেকে শিক্ষার্থীদের দেওয়া হয় নতুন বই। সে বই দেখছেন অভিভাবকেরাও। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, ১ জানুয়ারি
বছরের প্রথম দিনে বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। সরকারি পি এন বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী, ১ জানুয়ারি
বছরের প্রথম দিনে বিনা মূল্যের নতুন বই হাতে কোমলমতি শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া শহর, ১ জানুয়ারি
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বই বিতরণ শুরু হয়েছে। ঢাকা, ১ জানুয়ারি
প্রাথমিক স্তরে বিনা মূল্যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বই নিতে স্কুলে এসেছে শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে সব ক্লাসের শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে। তাই প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল নগর, ১ জানুয়ারি