গ্রাম বাংলার মেলায় চিরায়ত খাবার বাতাসা, খাগড়াই, কদমা, হাতি–ঘোড়ার ছাচ, মুড়ি-মুড়কিসহ বাহারি সব খাবারের পসরা। পয়লা বৈশাখ উপলক্ষে সরগরম হয়ে উঠেছে বগুড়ার মিঠাইপল্লি। বগুড়ার গোকুল ইউনিয়নের চাঁদমুহা-হরিপুর গ্রামে করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল মিঠাইপল্লি। এবার অল্প কিছু কাজ করেছেন মিঠাইপল্লির কারিগরেরা।
