সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়েছে বন্যাকবলিত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এতে চরম ভোগান্তিতে পড়েছে এসব এলাকার পানিবন্দী মানুষ। বন্যার কারণে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি নানা রোগবালাই হানা দেওয়ায় অবস্থা এখন নাকাল।