বাধা পেরিয়ে খেলার মাঠে

জাপানের রাজধানী টোকিওতে গত ২৪ আগস্ট শুরু হয়েছে প্যারালিম্পিকস। বিশাল এই আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়েরা। তাঁদের অদম্য মনোবল ও ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে শারীরিক অক্ষমতা। বাধা কাটিয়ে তাঁরা একের পর এক জিতে চলেছেন পদক।

মেয়েদের হুইলচেয়ার টেনিসে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে চীনের ঝেনঝেন ঝু ও জিয়িং ওয়াংয়ের বিরুদ্ধে লড়েন জাপানের মোমোকো ওহতানি ও ইয়ুই কামিজি জুটি
ছবি: রয়টার্স
মেয়েদের তায়কোয়ান্দোতে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ড্যানিয়েলা আন্দ্রে মার্টিনেজ মারিসকালের বিপক্ষে ব্রাজিলের দেবোরা বেজেরা ডি মেনেজেসের কসরত
ছেলেদের ভলিবল ম্যাচে ব্রাজিল ও বসনিয়া হার্জেগোভিনা ব্রোঞ্জের লড়াই
ছেলেদের ৮০০ মিটার টি-৩৪ ইভেন্টের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মোহামেদ আলহাম্মাদি ও চীনের ইয়াং ওয়াংকে টপকিয়ে জয়ের পথে এগিয়ে যান তিউনিসিয়ার ওয়ালিদ কটিলা
মেয়েদের শটপুট ফাইনালে আর্জেন্টিনার ফ্লোরেনসিয়া বেলেন রোমেরো
মেয়েদের ১ হাজার ৫০০ মিটার টি–২০ ফাইনাল শেষে পোল্যান্ডের বারবারা বিয়েগানোস্কা-জাজাক ও ব্রিটেনের হ্যানা টউনটনের উল্লাস
ছেলেদের ২০০ মিটার দৌড়ের ফাইনালে জয়ের লক্ষ্যে আপ্রাণ চেষ্টা
হুইলচেয়ার বাস্কেটবল ম্যাচে লড়ছে জার্মানি ও কানাডা
ছেলেদের গোলবল ফাইনালে গোল ঠেকাতে ব্যস্ত চীনের মিংইয়াও হু ও কুইনকুয়ান ইয়ু
ছেলেদের ফাইভ–এ–সাইড ফুটবলে চীন ও মরোক্কোর ব্রোঞ্জের লড়াই