সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বন্যাদুর্গত এলাকার মানুষ রয়েছে নানা সংকটে। বানের জলের তোড়ে ভেঙেছে ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত মানুষেরা পড়েছে বিপাকে। সড়কে বসবাস করছে দীর্ঘ সময় ধরে। গতকাল সোমবারের চিত্র।
ঘণ্টার পর ঘণ্টা ত্রাণবাহী নৌকার জন্য অপেক্ষা করেন বন্যার্তরা। ত্রাণের আশায় দাঁড়িয়ে আছেন লোকজন। সালামপুর, সদর উপজেলা।ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানির স্রোতে জেলা শহরের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের প্রধান সড়কগুলো বিধ্বস্ত। সড়কের বিভিন্ন এলাকায় এখনো পানি আছে। পানি ঠেলে চলাচল করছে যানবাহন ও মানুষ। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক, শক্তিয়ারখলা এলাকা।বিভিন্ন এলাকা এখনো পানিবন্দী। পানি ঠেলে ত্রাণ নিয়ে বাড়িতে ফিরছেন এক নারী। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক, দুর্গাপুর এলাকা। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানির স্রোতে জেলা শহরের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের প্রধান সড়কগুলো বিধ্বস্ত। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলছে ছোট যানবাহন। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক, লালপুর এলাকা। বন্যার পানি নামছে ধীরগতিতে। বাড়ির ভিটা থেকে পানি নামায় ১০ দিন পর আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছে একটি পরিবার। বাজার এলাকা, শান্তিগঞ্জ উপজেলা। বন্যার পানিতে তলিয়ে যাওয়া বাড়িঘরে ফিরতে পারছে না তারা। বন্যার শুরু থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে তাঁবু টাঙিয়ে থাকতে হচ্ছে অনেক বানভাসিকে। জনিগাঁও, সদর উপজেলা।