স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে গেছেন বেশির ভাগ কর্মজীবী মানুষ। রাজধানী থেকে সাময়িক বিরতি নিয়েছে চিরচেনা ব্যস্ততা ও ভিড়। নিত্যদিনের যানজট তো নেই-ই, সড়কে গাড়ি কিংবা মানুষেরও যাতায়াত একেবারে হাতেগোনা। রাজধানীর প্রায় সব ব্যস্ত এলাকার চিত্রই এখন এমন। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলোতে এখন যাওয়া যাচ্ছে কয়েক মিনিটে। ভিন্নরূপে ঢাকার কয়েকটি ছবি দেখা যাক এই ছবির গল্পে।