ভোটের চালচিত্র

সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে কুমিল্লা সিটি নির্বাচনের বিভিন্ন কার্যক্রম। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইভিএমে ভোট দিতে সময় লাগছে বেশি। তাই কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ভোটারদের। গোপন কক্ষে ভোটারদের সঙ্গে কিছু মানুষের উপস্থিতি ছিল প্রশ্নবিদ্ধ, কেন্দ্রের পরিবেশ ঠিক রাখার জন্য তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক সকাল আটটার পরে ভোট দিয়েছেন। কুমিল্লা, ১৫ জুন
 ছবি: সংগৃহীত
ভোট দিয়ে কেন্দ্রে থেকে বের হয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক, কুমিল্লা, ১৫ জুন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা, ১৫ জুন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন কুমিল্লা-৬ সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা, ১৫ জুন
শাকতলা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটরদের ভিড়। সাড়ে ৮টায় টায়, কুমিল্লা, ১৫ জুন
ভোটকেন্দ্রের ভেতর নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিড়। বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কুমিল্লা, ১৫ জুন
ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন। বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কুমিল্লা, ১৫ জুন
ভোটকক্ষের গোপন বুথে এক ব্যক্তির উঁকি। লাইন। বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কুমিল্লা, ১৫ জুন
ভোটকেন্দ্রের সামনে বহিরাগতদের জটলা সরিয়ে দিয়ে বিজিবির অবস্থান। সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কুমিল্লা, ১৫ জুন
কেন্দ্রের সামনে বহিরাগত মানুষের জটলা। সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কুমিল্লা, ১৫ জুন