মজায় মজায় গণিত উৎসব

রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে চলছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব। অনেকটা বাধ্য হয়ে গত দুই বছর গণিত উৎসবের আয়োজন করতে হয়েছে অনলাইনে। এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসায় আগের মতোই খোলা মাঠে দল বেঁধে উচ্ছ্বাস, আনন্দ, উৎসবে শামিল হওয়ার সুযোগ এসেছে শিক্ষার্থীদের সামনে। গণিত উৎসবের নানা আয়োজনে অংশ নিয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা। ছবিতে দেখা যাক তারই একঝলক। ছবি তুলেছেন তানভীর আহাম্মেদ।

ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বেলুন উড়িয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সবের উদ্বোধন করা হয়
ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বেলুন উড়িয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সবের উদ্বোধন করা হয়
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা
ছিল নৃত্য পরিবেশনা
গভীর মনোযোগে চলছে গণিতের সমাধান
কে কার আগে মেলাতে পারে রুবিকস কিউব
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা
শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান