রাজধানীর পশুর হাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু হাটে আসতে শুরু করেছে। সড়ক ও নদীপথে আসছে এসব পশু। ছোট–বড় নানা রং ও আকৃতির পশু উঠেছে হাটে। ক্রেতার চাহিদা অনুসারে বিভিন্ন প্রজাতির গরু আনা হয়েছে হাটে। হাজারের ঘর থেকে শুরু করে কয়েক লাখ টাকা দামের গরু আনা হয়েছে হাটে। ছবিগুলো রাজধানীর পোস্তাগোলা হাট থেকে তোলা।

নদীপথ ট্রলারে করে রাজধানীর হাটে আসছে কোরবানির পশু
নদীপথ ট্রলারে করে রাজধানীর হাটে আসছে কোরবানির পশু
নানা রং ও আকৃতির গরু ট্রলারের ভেতরে বেঁধে রাখা হয়েছে
ট্রলারের পাশ দিয়ে ঘাটে নেমে আসছেন গরুর মালিকেরা
পশুর জন্য আনা খড় নামানো হচ্ছে
ট্রলারের সিঁড়ি দিয়ে লাফিয়ে নামছে গরু
ভুসি মাখিয়ে গরুর খাবার তৈরিতে ব্যস্ত এক ব্যক্তি
হাটে আনা হয়েছে বিশালাকৃতির দুটি গরু। দাম হাঁকানো হচ্ছে যথাক্রমে ১২ ও ১০ লাখ টাকা
গরু ট্রাক থেকে নামানোর অপেক্ষায় এক ব্যক্তি
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রলারবোঝাই গরু বিক্রির জন্য রাজধানীর হাটে আনা হচ্ছে
সড়কপথে ট্রাকবোঝাই কোরবানির গরু আসছে রাজধানীর হাটে