শাকের হাট

রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ভোর থেকে বসে শাকের হাট। টাটকা শাক কিনতে খুচরা বিক্রেতারা ভিড় জমান সেখানে। কেরানীগঞ্জের কলাতিয়া, ভাকুর্তা, সিরাজনগর, তারানগর, আঁটিবাজার, হজরতপুরের চাষিদের আবাদ করা শাক–সবজি আসে এই বাজারে। লাউশাক, লালশাক, শর্ষেশাক, পুঁইশাক, পাটশাক, কলমিশাক, কচুশাক, পালংশাকসহ আরও নানা জাতের শাক পাওয়া যায় এ বাজারে। এরপর সেই শাক আসে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায়। এসব শাকের এক আঁটি বিক্রি হয় ১০–৪০ টাকায়। ৪ জুলাইয়ের চিত্র।

টুকরি সাজিয়ে রাখা হচ্ছে শাক।
টুকরি সাজিয়ে রাখা হচ্ছে শাক।
নানান জাতের শাক পাওয়া যায় এই বাজারে।
লাউশাকের বোঝা মাথায় নিয়ে চলেছেন বিক্রেতা।
মাথায় বোঝাই পুঁইশাক।
চারদিকে শুধু শাক আর শাক।
ক্ষুদ্র ব্যবসায়ীরা রিকশা–ভ্যানে করে শাক কিনে নিয়ে যান।
দরদামে বেচাকেনা হয় দুপুর অব্দি।
নানান জাতের শাকের সঙ্গে কচু, মানকচু পাওয়া যায় এ বাজারে
পাটশাক নিয়ে যাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী
সারি সারি ভ্যানে করে পরিবহন করা হচ্ছে শাক