শিক্ষার্থীরা পেল করোনার টিকা

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ সোমবার সকালে ঢাকায় শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচিতে টিকা নিচ্ছে এক শিক্ষার্থী
করোনার টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের লাইন
শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা
শিক্ষার্থীদের জন্য আনা ফাইজারের টিকা
করোনার টিকা নিচ্ছে এক শিক্ষার্থী
শিক্ষার্থীদের টিকা নিবন্ধন নিশ্চিত করছেন স্কাউট সদস্য
করোনার টিকাদান কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী দীপু মনি
মেয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রথম টিকা নিচ্ছে মাহজাবিন তমা
শিক্ষার্থীদের টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা
অস্থায়ী বুথে টিকা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের
টিকা নেওয়ার পর বিজয় চিহ্ন দেখাচ্ছে তাহসান হোসেন