সারা দেশের বিভিন্ন অঞ্চলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন। কোথাও ইভিএম, আবার কোথাও ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়। বয়স্ক ও অসুস্থ মানুষও ভোট দিতে আসেন বিপুল উৎসাহে।
ভোট শুরুর প্রথমেই ভোট দিচ্ছেন এক প্রবীণ ব্যক্তি। নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ভাঁড়ারা, পাবনা, ১৫ জুনবাঁশখালী বাণীগ্রাম বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে ভিড় করেন বিভিন্ন বয়সের ভোটার। সকাল ৯টায়, বাঁশখালী, চট্টগাম, ১৫ জুন
বিজ্ঞাপন
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আশি বছরের একটা বৃদ্ধাকে ভোট দিতে তিন নম্বর ওয়ার্ডের সিএসএস ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নির্বাচন–সংশ্লিষ্ট এক ব্যক্তি। গোপালগঞ্জ, ১৫ জুন
বিজ্ঞাপন
ঝিনাইদহের দুটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। পাগলা কানাই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন। ঝিনাইদহ, ১৫ জুন ঝিনাইদহের দুটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সকালে তোলা ছবিতে পাগলা কানাই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসছেন বৃদ্ধা জাহেদা বেগম। ঝিনাইদহ, ১৫ জুনঅনুষ্ঠিত হচ্ছে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইভিএম মেশিনে ভোটারের আঙুলের ছাপ মিলিয়ে নিচ্ছেন নির্বাচন–সংশ্লিষ্ট এক ব্যক্তি। কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্র, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৫ জুনঅসুস্থ এক ভোটারকে স্বজনেরা কোলে করে ভোট প্রদানের জন্য কেন্দ্রে নিয়ে আসছেন। পঁচাকোড়ালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বড়পাড়া ৫ নম্বর ওয়ার্ড, পঁচাকোড়ালিয়া, তালতলী, বরগুনা, ১৫ জুন পটুয়াখালীর সদর উপজেলার কালিকাপুর ইউপি নির্বাচনে হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। সকাল পৌনে ৯টা, পটুয়াখালী, ১৫ জুন গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভোটারদের দীর্ঘ সারি। সকাল ৯টা, হাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খাগড়াছড়ি, ১৫ জুন
বিদ্যালয়ের ঘণ্টা বাজিয়ে শুরু হয়েছে ভোট গ্রহণ। নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ভাঁড়ারা, পাবনা, ১৫ জুন