সমুদ্রদূষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ছেঁড়াদ্বীপে পর্যটকসহ যেকোনো লোকজনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু কে মানে। আদেশ অমান্য করে প্রতিদিন পর্যটকসহ স্থানীয় লোকজন যাচ্ছে সেখানে। এমনকি সেখানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকজাতীয় দ্রব্যও ফেলা হচ্ছে। ছেঁড়াদ্বীপের প্রবেশমুখে অস্থায়ী দোকান থেকে ফেলা হচ্ছে নানান আবর্জনা। গত ১৬ নভেম্বরের চিত্র।
