স্কুলড্রেস, বই–খাতা কেনার ধুম

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সংক্রমণ নিম্নমুখী হওয়ায় ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক–উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ঘোষণার পর থেকেই রাজধানীর বাংলাবাজার ও নীলক্ষেত এলাকায় বই-খাতা ও মনিহারি দোকানগুলোতে দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। শিক্ষা উপকরণ কেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।

বাংলাবাজারে সন্তানকে নিয়ে খাতা-কলম কিনছেন এক অভিভাবক।
বাংলাবাজারে সন্তানকে নিয়ে খাতা-কলম কিনছেন এক অভিভাবক।
বাংলাবাজারে কাগজ কিনতে এসেছে স্কুলের তিন বন্ধু—নিবিড়, মিরাজ ও রাকিব।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তার আগেই প্রয়োজনীয় বই কিনছে শিক্ষার্থীরা।
বাবা সুজন হালদারের সঙ্গে সদরঘাট এলাকার মার্কেটে নতুন স্কুলড্রেস কিনতে এসেছে চতুর্থ শ্রেণির ছাত্র শুভ্র হালদার।
দোকানে বিক্রির জন্য নতুন বই নিয়ে যাচ্ছেন এক কর্মচারী।
পুরোনো রূপে ফিরেছে ফাইল, খাতা–কলম বিক্রির মনিহারি দোকানগুলো।
পুরোনো বইয়ের বিক্রি তেমন একটা নেই। এতে হতাশ ব্যবসায়ীরা।
স্কুল খোলার ঘোষণায় সন্তানের জন্য নতুন স্কুলব্যাগ কিনতে এসেছেন বাবা মো. নূর আলম।
নীলক্ষেতে মনিহারি ও বইয়ের দোকানে ক্রেতাদের ভিড়।
বই কিনতে শিক্ষার্থীদের পাশাপাশি দেখা যায় চাকরির পরীক্ষার্থীদেরও।