১৪ ঘণ্টা বাসের লকারে বন্দী ৪৬ ছাগল

দিনাজপুর থেকে যাত্রীবাহী বাসের মালপত্র রাখার লকারে গাদাগাদি করে আটকে সিলেটে নেওয়া হয়েছে ৪৬টি ছাগল। গত বুধবার রাত ১১টায় দিনাজপুর থেকে নওশিন পরিবহন নামের বাসটি ছেড়ে আসে। সিলেটের কদমতলী টার্মিনালে সেটি পৌঁছায় গতকাল বৃহস্পতিবার বেলা ১টায়। টানা ১৪ ঘণ্টার যাত্রা শেষে ছাগলগুলো লকার থেকে নামানো হয়। ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ে।

১৪ ঘণ্টার যাত্রা শেষে খোলা হয় বাসের লকার।
ঠাসাঠাসি করে বদ্ধ লকারে রাখা ছিল ছাগলগুলো।
বের করা হচ্ছে একটি ছাগল।
আরেক লকার থেকে বের করা হচ্ছে আরেকটি ছাগল।
দীর্ঘ যাত্রায় অসুস্থ হয়ে পড়া একটি ছাগল টেনে বের করা হচ্ছে।
একে একে বের করা হচ্ছে ছাগলগুলো।
বাস থেকে নামানো হচ্ছে ছাগল।
এভাবেই বের করা হয় কয়েকটি ছাগল।