ছবিতে ঘুরে দেখুন পর্যটন মেলা

ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু হয়েছে। প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। আর মেলায় পৃষ্ঠপোষকতা করছে বেসরকারি খাতের নতুন বিমান পরিবহন সংস্থা এয়ার অ্যাস্ট্রা। মেলায় বিমান পরিবহন, ট্যুর অপারেটর, হোটেল, হাসপাতাল, রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সিসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় সব মূল্যছাড় দিচ্ছে। মেলার প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে ছবিগুলো তোলা।

মেলার প্রবেশপথে চোখে পড়বে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রচারণা।
মেলার প্রবেশপথে চোখে পড়বে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রচারণা।
নেপালে ভ্রমণের খুঁটিনাটি দেখাচ্ছেন নেপালি এক ব্যক্তি।
মেলায় আসা এক দর্শনার্থীকে বিভিন্ন ছাড়ের তথ্য জানাচ্ছেন স্টলে কর্মরত দুই নারী।
ওপর থেকে মেলার স্টলগুলো।
উদ্বোধনের পর যত সময় গড়িয়েছে দর্শনার্থীও তত বেড়েছে।
একটি স্টলের কাচের বক্সে ভিজিটিং কার্ড রাখছেন এক ব্যক্তি।
আকর্ষণীয় সাজে সাজানো হয়েছে স্টলগুলো।
মাথায় বিশেষ ধরনের টুপি পরেছেন একটি স্টলে দায়িত্বরত কর্মীরা।
ইউএস–বাংলা এয়ারলাইনসের স্টলে ছাড়কৃত মূল্যে টিকিট সংগ্রহের জন্য ভিড় করেছেন দর্শনার্থীরা।
ভিয়েতনামে বেড়ানোর বিভিন্ন ছাড় নিয়ে মেলায় অংশ নিয়েছে স্টলটি।
একটি স্টলে ভিড় করেছেন দর্শনার্থীরা।
বাংলাদেশ বিমানের স্টলটি সাজানো হয়েছে আস্ত একটি উড়োজাহাজের অবয়বে।
মুঠোফোনে ভ্রমণের টিকিটের খুঁটিনাটি বুঝিয়ে বলছেন বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা।
শেয়ার ট্রিপের ওয়েবসাইটে এক গ্রাহককে নানা রকম সুবিধার বিষয় অবহিত করা হচ্ছে।
অসুস্থ রোগীদের দেশের বাইরে চিকিৎসার জন্যও রয়েছে মূল্যছাড়। তেমনই এক ঘোষণা দিয়ে স্টল সাজিয়েছেন কেউ কেউ।