৬৫ দিন বন্ধ থাকার পর গত শনিবার রাত থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরা। তবে হতাশ হতে হয়নি জেলেদের। জাল ফেলার সঙ্গে সঙ্গে ট্রলারভর্তি রুপালি ইলিশ ধরা পড়েছে তাঁদের জালে। সেই ইলিশ ট্রলার থেকে নামিয়ে ট্রাকে করে বাজারে নিয়ে যেতে ব্যস্ত সময় পার করছেন জেলে ও শ্রমিকেরা। তবে মৌসুমের শুরুতে হওয়ায় এখনো দাম কমেনি ইলিশের। আকার অনুসারে এক হাজার থেকে দুই হাজার টাকার বেশি দামে বিক্রি করা হচ্ছে এসব ইলিশ। জেলেদের এই ব্যস্ততার চিত্রগুলো চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট থেকে তোলা।
সৌরভ দাশ