ঘূর্ণিঝড় সিত্রাং আজ সোমবার গভীর রাতে সাতক্ষীরা উপকূল থেকে বরিশাল উপকূলে আঘাত করতে পারে, বলছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি উপকূল পার হওয়ার সময় চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী ও ফেনীর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে আট ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে উপকূলে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
