২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কর্মী উৎসবের আয়োজন করে প্রথম আলো। সারা দেশ থেকে প্রথম আলোর প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। সেখানে কর্মীরা নাচ, গান, নাটিকায় অংশ নেন। পেশাগত কাজের জন্য কর্মীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া ছিল নানা ধরনের আয়োজন। ছবিগুলো তুলেছেন প্রথম আলোকচিত্রীরা।
