আগামীকাল শনিবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কয়েক দিন ধরে উত্তপ্ত রাজধানী। ঢাকার প্রবেশপথে তল্লাশি চলছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় রয়েছে পুলিশের অবস্থান। নয়াপল্টন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। ছবিতে আজকের ঢাকা।
