গৌড় দরসবাড়ি মসজিদ। প্রাচীন এই মসজিদ এখন প্রায় ধ্বংসের পথে। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত শিলালিপি অনুযায়ী, মসজিদটি নির্মাণ করেছিলেন শামসুদ্দীন আবুল মুজাফফর ইউসুফ শাহ, ১৪৭৯ সালে। এটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সংরক্ষিত পুরাকীর্তি। গৌড় দরসবাড়ি মসজিদ দেখতে হলে ঘুরে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে।
