কাঠকয়লায় কষ্টের জীবন

কঙ্গোতে অভ্যন্তরীণ উদ্বাস্তু মানুষেরা পরিবারের জন্য পর্যাপ্ত খাবারের খোঁজে সংগ্রাম করছেন। সশস্ত্র দলগুলোর লড়াইয়ের পর এসব মানুষ ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের নাইরাগঙ্গো আগ্নেয়গিরির পাদদেশে আশ্রয় নিয়েছেন। এখানকার ঝুঁকিপূর্ণ শিবিরে বসবাস করা মানুষেরা বনের গাছ কেটে চুল্লিতে পুড়িয়ে বিক্রি করছে বাজারে। গত দুই মাসেরও কম সময়ে দুই শতাধিক হেক্টরের গাছ কেটে উজাড় করে ফেলা হয়েছে বন। পাখির চোখে দেখা যায়, পুরো বনে এখন শুধু আছে গাছের কেটে ফেলা গুঁড়ি। ১৩ ও ১৪ জানুয়ারি ছবিগুলো তুলেছেন এএফপির আলোকচিত্রী গুয়েরচম এনডেবো

গাছ পোড়ানো কয়লা স্তূপ করে তা বস্তায় ভরে বাজারে নিয়ে যাচ্ছেন একজন
গাছ পোড়ানো কয়লা স্তূপ করে তা বস্তায় ভরে বাজারে নিয়ে যাচ্ছেন একজন
বিশাল একটি গাছের গোড়া থেকে কেটে মাটিতে ফেলা হয়েছে। পরে তা স্বয়ংক্রিয় মেশিনে টুকরা টুকরা করছেন কয়েকজন
আগ্নেয়গিরির পাদদেশে বন উজাড় করে ফেলা হচ্ছে। পাশেই হাজার হাজার মানুষের অস্থায়ী শিবির
গাছ কেটে পাহাড় বেয়ে দলে দলে নেমে আসছেন মানুষ
বনে পড়ে আছে শুধু গাছের গুঁড়ি
কাটা গাছ বিক্রির জন্য প্রধান সড়কে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন দুজন। আগ্নেয়গিরির পাদদেশে বনের মধ্যে।
বনের মধ্যে কাঠ পুড়িয়ে কয়লায় রূপান্তরিত করা হয়েছে। তা বস্তায় ভরে স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
গাছ উপড়ে ফেলা হয়েছে মাটিতে। পাশেই চলছে কাঠ পোড়ানোর কাজ। উজাড় হয়ে গেছে বন
বনের মধ্যে কাটা গাছ পুড়িয়ে কয়লায় রূপান্তরের কাজ চলছে।
মোটরসাইকেলে করে কয়লার বস্তা স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে
গাছ কেটে টুকরা করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে একদল মানুষ
কঙ্গোর গোমা শহরের কিবাতি বাজারে চলছে কাঠকয়লার বিকিকিনি।