আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়। মহাসমাবেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাস-ট্রাকে নেতা–কর্মীরা এসে মহাসমাবেশে যোগ দেন। বাদ্যবাজনা বাজিয়ে নেচেগেয়ে মিছিল নিয়ে আসেন নেতা–কর্মীরা। তাঁদের পরনে ছিল বর্ণিল পোশাক। তবে যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
