শীতে বৈচিত্র্যময় গ্রামীণ জীবন

ভোরের কুয়াশাঘেরা পথ থেকে শুরু করে স্নিগ্ধ সকাল। পড়ন্ত বিকেলে ঘোলাটে আবহাওয়ায় কৃষিকাজ। নদীনালায় কমতে থাকা পানিতে মাছ শিকারে পাখিদের সতর্ক দৃষ্টি। শীতের এই সময়ে গ্রামবাংলার পথঘাট সাজে এক ভিন্ন রূপে।
জলাশয়ে ফুটেছে লাল শাপলা। সেখানে মাছ শিকারের অপেক্ষায় কানিবক। ডালিয়া, সিলেট
ছবি: আনিস মাহমুদ
হাওরজুড়ে চলছে বোরো চাষের প্রস্তুতি। কৃষক পরিবারের সবাই ব্যস্ত বোরো চাষে। উফতার হাওর, সিলেট
হাওর থেকে মাছ ধরা শেষে বিক্রির জন্য মেঠো পথ ধরে স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছে কিশোর। ডালিয়া, সিলেট
নৌকায় চড়ে বিদ্যালয়ে যাচ্ছে গ্রামের শিক্ষার্থীরা। কাঁঠালিয়া, চাতলপাড়, ব্রাহ্মণবাড়িয়া
পুকুরপাড়ে অলস দাঁড়িয়ে আছে চারটি রাজহাঁস। উঞ্চুরখী, বগুড়া
সারা বছরই মাটির তৈজসপত্র বিক্রি করে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকেরা। বাহিরদিয়া পালপাড়া, ফরিদপুর
কাপ্তাই হ্রদে ভাসমান বাঁশের ওপরে শিকারের অপেক্ষায় সাদা বকের দল। কাট্টলী বিল, লংগদু, রাঙামাটি
যাত্রী পারাপারের নৌকা মেরামতের পর তলায় আলকাতরা লাগাচ্ছেন মাঝি তাজুল ইসলাম। নবীগঞ্জ গুদারাঘাট, নারায়ণগঞ্জ
শর্ষেখেতের পাশে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা। ছবিলাপুর গ্রাম, মেলান্দহ, জামালপুর
শর্ষেখেতের আল দিয়ে মহিষকে ঘাস খাওয়াচ্ছেন এক ব্যক্তি। কদম শহর এলাকা, গোদাগাড়ী উপজেলা, রাজশাহী
নতুন বই নিয়ে শর্ষেখেতের আল ধরে যাচ্ছে উচ্ছ্বসিত শিশুরা। হালিমপুর, কিশোরগঞ্জ
শীত এলেই বাংলাদেশের নদ–নদী, জলাশয়–বিল এলাকায় দেখা মেলে অতিথি পাখির। সদর দুর্গাপুর, সদর উপজেলা, কুমিল্লা