যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, রাসায়নিক পদার্থ পোড়ানোসহ নানাভাবে রাজধানী ঢাকার বায়ুর মান মানবদেহের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। সম্প্রতি সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকা অনুযায়ী বিশ্বে দূষিত শহর হিসেবে আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। রাজধানীর কয়েকটি এলাকায় ঘুরে ছবিগুলো তোলা।
