ব্যস্ততায় প্রতিমাশিল্পীরা

আগামী মাসে শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে সামনে রেখে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। মণ্ডপে মণ্ডপে দিনরাত কাজ করছেন তাঁরা। চট্টগ্রাম নগরের বিভিন্ন মণ্ডপ ঘুরে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ।

প্রতিমার কপালে নকশা করছেন এক শিল্পী।
প্রতিমার কপালে নকশা করছেন এক শিল্পী।
প্রতিমায় রং করছেন শিল্পী, তা দেখছে এক শিশু।
সাদা রঙের পর প্রতিমায় দেওয়া হচ্ছে হলুদ রং।
প্রতিমায় রং করতে যন্ত্র ব্যবহার করা হচ্ছে।
প্রতিমার মাথার চুলে কালো রং দিচ্ছেন শিল্পী।
রং করা প্রতিমার ছবি তুলছেন এক দর্শনার্থী।
আলমারিতে সাজিয়ে রাখা হয়েছে প্রতিমা গড়ার নানা উপকরণ।
সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিভিন্ন আকারের প্রতিমা।
প্রতিমায় মাটিতে শেষ পলিশ দিচ্ছেন শিল্পী।
সাজিয়ে রাখা হয়েছে নানা রকমের প্রতিমা।
প্রতিমা সাজানোর উপকরণে রং করছেন এক শিল্পী।
রং দিয়ে প্রতিমা সাজিয়ে তোলা হচ্ছে।
প্রতিমার গায়ে রং দেওয়ার সময় অনেকেই ছবি তুলতে আসেন।