আনন্দ ভরা দিন!

আজ রোববার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বসিত রাজধানীর উত্তরা রাজউক কলেজের শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম
আজ রোববার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বসিত রাজধানীর উত্তরা রাজউক কলেজের শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম
কুমিল্লা মডেল কলেজ এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য পেয়েছে। ছবি: এমদাদুল হক
যশোর ক্যান্টনমেন্ট কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস। ছবি: এহসান-উদ-দৌলা
দিনাজপুর বোর্ডে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উচ্চমাধ্যমিক ফলাফল বরাবরই ভালো। ছবি: মঈনুল ইসলাম
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সিলেট সরকারি মহিলা কলেজের কৃতী শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ
যশোর ক্যান্টনমেন্ট কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। ছবি: এহসান-উদ-দৌলা
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাচ্ছেন এক শিক্ষক। ছবি: মঈনুল ইসলাম
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বিজয়সূচক চিহ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীরা। বরিশাল নগরের সরকারি মহিলা কলেজ থেকে তোলা ছবি। ছবি: সাইয়ান
আনন্দে আত্মহারা রাজধানীর উত্তরা রাজউক কলেজের কৃতী শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম
পরীক্ষায় সফল শিক্ষার্থীদের আনন্দভরা দিন। রাজধানীর নটর ডেম কলেজ থেকে তোলা ছবি। ছবি: আবদুস সালাম
সিলেট সরকারি মহিলা কলেজের উল্লসিত শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ
এবারও এইচএসসি পরীক্ষায় ভালো করেছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। ছবি: আশরাফুল আলম
পরিশ্রমের ফল পেয়ে আনন্দে মেতেছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: আশরাফুল আলম
সিলেট সরকারি মহিলা কলেজের কৃতী শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ। ছবি: আনিস মাহমুদ
আগেভাগেই মোবাইল ফোন থেকে ফলাফল জেনে নেওয়ার চেষ্টায় কয়েকজন শিক্ষার্থী। ছবিটি রাজধানীর নটর ডেম কলেজ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
নিজের ভালো ফলের কথা স্বজনদের জানাচ্ছেন এক শিক্ষার্থী। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
যশোর মহিলা কলেজের কৃতী শিক্ষার্থীরা। ছবি: এহসান-উদ-দৌলা
বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভালো ফল করা শিক্ষার্থীরা। ছবি: সাইয়ান
রাজশাহী কলেজের সাফল্য উদ্‌যাপন করছেন শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলাম
কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলাম
এইচএসসি পরীক্ষার ফল জানতে শিক্ষার্থীরা ফোন-ফ্যাক্সের দোকানে ভিড় করেছেন। ছবিটি আজ রোববার বগুড়া শহরের সপ্তপদী মার্কেট থেকে তোলা। ছবি: সোয়েল রানা
ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরা। ছবি: প্রথম আলো