ছুটির দিনে বইমেলায়

অমর একুশে গ্রন্থমেলা মানে বিভিন্ন বয়সের পাঠক, প্রকাশক, লেখকের মেলবন্ধন। এ আনন্দের অন্যতম আকর্ষণ ‘শিশুপ্রহর’। গত বছর করোনার কারণে ছিল না এ আয়োজন। এবারও মেলার প্রথম সপ্তাহে ছিল না এটি। তবে মেলার একাদশতম দিনে দ্বিতীয় শুক্রবার ফের শুরু হলো ‘শিশুপ্রহর’। বেলা সাড়ে ১১টায় শুরু হয় পর্বটি। এ সময় বিভিন্ন বয়সের শিশুর রঙিন সাজ আর কোলাহলে মুখর ছিল মেলার শিশু চত্বর। ছুটির দিন হওয়ায় বেলা বাড়তেই বইপ্রেমীর ভিড় বাড়তে থাকে। সারা দিনই বই কেনা, উপহার দেওয়া-পাওয়া, ঘোরাঘুরি, আড্ডা ও গল্পগুজবে সরব ছিল বইমেলা।

সোহরাওয়ার্দী উদ্যানে সিসিমপুরের চরিত্রগুলো ছিল মেলার অন্যতম আকর্ষণ
সোহরাওয়ার্দী উদ্যানে সিসিমপুরের চরিত্রগুলো ছিল মেলার অন্যতম আকর্ষণ
মায়ের কোলে বসেই বই দেখছে এক ছোট্ট শিশু
শিশুপ্রহরে সন্তানকে নিয়ে এসেছেন এই পুলিশ সদস্যও
সাপ্তাহিক ছুটির দিনে মেলায় তরুণ-তরুণীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
স্টলে বই দেখছেন তিন প্রজন্মের তিনজন
ব্রেইল পদ্ধতিতে বই পড়ছেন দৃষ্টিপ্রতিবন্ধী এক বালক
দুপুর গড়াতেই বাড়ে ভিড়
গতকাল রাতের ঝোড়ো বৃষ্টিতে অনেক স্টলে ভিজে যাওয়া বই রোদে শুকাতে দেওয়া হয়
ভিড়ের মধ্যে ছোট্ট শিশুটিকে একটু আনন্দ দেওয়া
বইমেলার ভিড় এড়িয়ে নিরিবিলিতে কেনা বই সন্তানকে দেখাচ্ছেন বাবা
বিকেল হতেই মেলায় নামে মানুষের ঢল