এখন আমন ধান কাটার মৌসুম। ধান কাটার জন্য কাস্তে তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামারেরা। ছবিটি যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোরমাঠ থেকে ধান ঘরে আনার প্রধান বাহন গরুর গাড়ির চাকা তৈরি করছেন কারিগরেরা। ছবিটি যশোর ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোরপাকা ধানের রংয়ে সেজেছে যেন মাঠ! তেমনি মাঠে কাস্তে চালাচ্ছেন দুই কৃষক। ছবি: এহসান-উদ-দৌলা, যশোরবাড়ি নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়িতে তোলা হচ্ছে কাটা ধান। ছবিটি যশোর সদরের নারাঙ্গালী গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোরমাড়াইয়ের জন্য খেত থেকে ধান নেওয়া হচ্ছে বাড়িতে। ছবি: এহসান-উদ-দৌলা, যশোরধানবোঝাই গরুর গাড়ি বাড়ির পথে। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর