পায়রার বাজার

বিশ্ব পায়রা দিবস উপলক্ষে চট্টগ্রাম ফেন্সি পিজিয়ন ব্রিডার্স অ্যাসোসিয়েশন পায়রা প্রদর্শন ও বিক্রির আয়োজন করে। এতে নগরের বিভিন্ন স্থান থেকে পাখি পালনকারী ও পায়রাপ্রেমীরা ভিড় করেন। বাজিগর, ময়ূর, কাকজি, গিরিবাজ, বোম্বাই, কিংসহ প্রায় ৪০ প্রজাতির পায়রা নিয়ে প্রদর্শনীতে আসেন তাঁরা। সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে ৯ হাজার ৫০০ টাকা দামের বিভিন্ন পায়রা বিক্রি করা হয় এখানে। গত সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় ছবিগুলো তোলা।

মাথায় ঘোমটার মতো পালক। পায়রাগুলোর নাম জেঁকোবিন
মাথায় ঘোমটার মতো পালক। পায়রাগুলোর নাম জেঁকোবিন
খাঁচার ভেতর একঝাঁক বাজিগর
এক হাতে দুটি ময়ূর পায়রা নিয়ে ক্রেতা ডাকছেন এই বিক্রেতা
খাঁচায় থাকা কবুতর উঁকি দিয়ে দেখছে শিশুরা
খাঁচা থেকে উঁকি দিয়ে বাইরে দেখছে পায়রা দুটি
খুনসুটিতে ব্যস্ত ময়ূর পায়রা
নিজের কাঁধে কবুতর নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা এই বিক্রেতার
কালো–সাদা বাজিগর পায়রা
ময়ূর পায়রা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা
বিকিকিনিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা