পৌষে ইছামতীর তীরে

কুয়াশাচ্ছন্ন ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়া এলাকার ইছামতী নদীতে মাছ ধরায় ব্যস্ত এক জেলে। ছবিটি ১৬ ডিসেম্বর সকালের। ছবি: সাইফুল ইসলাম
কুয়াশাচ্ছন্ন ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসরপাড়া এলাকার ইছামতী নদীতে মাছ ধরায় ব্যস্ত এক জেলে। ছবিটি ১৬ ডিসেম্বর সকালের। ছবি: সাইফুল ইসলাম
সকালের কুয়াশা মাড়িয়ে জীবিকার সন্ধানে যাচ্ছেন এক জেলে। ছবি: সাইফুল ইসলাম
ইছামতীর জলে খাবারের খোঁজ করছে এক বক। ছবি: সাইফুল ইসলাম
ধু ধু কুয়াশার মধ্যে নৌকায় করে নদী পার হচ্ছেন সাধারণ লোকজন। ছবি: সাইফুল ইসলাম
নদীর তীরজুড়ে বিস্তীর্ণ সরিষাখেত। খেতের পাশ দিয়ে মাথায় মাছের টুকরি নিয়ে বাজারে যাচ্ছেন দুই জেলে। ছবি: সাইফুল ইসলাম
শিশিরে সিক্ত নদীতীরের সরিষা ফুল। ছবি: সাইফুল ইসলাম
শীত ও কুয়াশা উপেক্ষা করে ইছামতী নদীতে মাছ ধরতে যাচ্ছেন দুই জেলে। ছবি: সাইফুল ইসলাম
ইছামতী নদীতে ভিড়িয়ে রাখা বেদে নৌকার ওপরে উঁকি দিয়েছে দিনের প্রথম সূর্য। ছবি: সাইফুল ইসলাম
দিনের প্রথম সূর্যকে ডানা ঝাপটে যেন অভিবাদন জানাচ্ছে এক পাখি। ছবি: সাইফুল ইসলাম