অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধিতে প্লাবিত জামালপুরের চারটি উপজেলা। নৌকায় করে আশ্রয়কেন্দ্র যাচ্ছে স্থানীয় লোকজন। ছবিটি সোমবার ইসলামপুর উপজেলার আমতলী এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলোনওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর-জোতবাজার বাঁধ ভেঙে পানি প্রবেশের ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: ওমর ফারুকবন্যায় ডুবে যাওয়া সৈয়দপুর শহরের পশ্চিম পাটোয়ারি পাড়ার কয়েকটি বাড়ি। ছবিটি সোমবার তোলা। ছবি: প্রথম আলোসৈয়দপুর বিমানবন্দরের দেয়াল ভেঙে রানওয়ের কাছাকাছি পৌঁছে গেছে বন্যার পানি। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: প্রথম আলোদিনাজপুরের চৌরঙ্গী সিনেমা হল-সংলগ্ন বড় গুড়গোলা সড়কের ওপর দিয়ে বইছে পানি। ছবিটি সোমবার তোলা। ছবি: সোয়েল রানাফরিদপুরের বড় বালিয়াডাঙ্গী গ্রামের ২১টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবি: পান্না বালাটানা বৃষ্টির কারণে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক বসতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ছবিটি সোমবার সকালে খাগড়াছড়ি সদরের দক্ষিণগঞ্জপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীকুড়িগ্রাম সদরের ভোগডাঙা ইউনিয়নের অনেক গ্রাম ধরলা নদীর পানিতে প্লাবিত হয়েছে। ছবি: প্রথম আলোগড়াই নদের পানি বাড়ায় তীরবর্তী বসতবাড়িতে পানি ঢুকছে। ছবিটি সোমবার দুপুরে কুষ্টিয়া শহরে ছয় রাস্তা মোড় এলাকার শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে তোলা। ছবি: তৌহিদী হাসানরাজশাহীর মোহনপুর উপজেলার শিবনদের বাঁধ ভেঙে যাওয়ায় তলিয়ে গেছে ফসলের খেত। বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। আজ সোমবার দুপুরে তোলা ছবি। ছবি: শহীদুল ইসলাম