কাউন্সিলে অংশ নিতে সকাল থেকেই দলে দলে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। ছবি: সাজিদ হোসেনজাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: প্রথম আলোসমাবেশে আসা অগণিত নেতা-কর্মীরা দুই হাত তুলে দলের সংকটময় সময়ে সঙ্গে থাকার অঙ্গীকার করেন। ছবি: জাহিদুল করিমকাউন্সিলে যোগ দেওয়া কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের একাংশ। ছবি: জাহিদুল করিমকাউন্সিলে আসেন আমন্ত্রিত অনেক বিদেশি কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তি। ছবি: জাহিদুল করিমসমাবেশ চলাকালে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নির্দেশনামূলক কিছু কথা বলেন খালেদা জিয়া। পাশে দলের অন্যতম নেতা মওদুদ আহমদ। ছবি: জাহিদুল করিমকাউন্সিলে উপস্থিত ছিলেন দলের ঊর্ধ্বতন নেতারা। ছবি: জাহিদুল করিমমূল মঞ্চে মওদুদ আহমদের কথা শোনার চেষ্টা করছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কি এম বদরুদ্দোজা চৌধুরী। ছবি: জাহিদুল করিমধানের শীষ দিয়ে মুকুট পড়েছেন মাথায়। গায়ের জামার ওপরও সেলাই করে ধানের শীষ লাগিয়ে এসেছিলেন বিএনপির এক কর্মী। ছবি: জাহিদুল করিমসমাবেশের একপর্যায়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা প্রচার করা হয়। ছবি: জাহিদুল করিমতারেক রহমানের বক্তব্য ভিডিও করতে শত শত মুঠোফোন উঁচিয়ে ধরেন নেতা-কর্মীরা। ছবি: জাহিদুল করিমসবশেষে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: জাহিদুল করিম