বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আজ সোমবার। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল নানা আয়োজন। আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, গল্প–কথায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রাজনীতিবিদ, কূটনীতিক, শিক্ষক, উন্নয়নকর্মী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশার বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশ নেন।
