বিআরটিএ কর্তৃপক্ষ আজ সোমবার (১০ নভেম্বর ২০১৪) সকাল থেকে সারা দেশে ফিটনেসবিহীন যানবাহন আটকে বিশেষ অভিযান শুরু করেছে। একই সঙ্গে এ ব্যাপারে জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচিও পালন করে বিআরটিএ কর্তৃপক্ষ। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার এলাকার সার্ক ফোয়ারা মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিমঅভিযান চলাকালে ফিটনেসবিহীন এই বাসটি আটক করে পুলিশ। ছবি: জাহিদুল করিমপথচারীদের জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করছেন বিআরটিএর কর্মীরা। ছবি: জাহিদুল করিমরাজধানীর কারওয়ান বাজার এলাকার সার্ক ফোয়ারা মোড়ে যানবাহনের ফিটনেস পরীক্ষা-নিরীক্ষার জন্য মোবাইল কোর্ট। ছবি: জাহিদুল করিমআটক করা ফিটনেসবিহীন এই বাসটি রেকারে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: জাহিদুল করিমভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের কাছে জরিমানা বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন অনেকেই। ছবি: জাহিদুল করিমঝুঁকিপূর্ণভাবে চলাচলকারী যাত্রীদের জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করছেন বিআরটিএর এক কর্মী। ছবি: জাহিদুল করিম