বাংলাদেশে ৪০ হাজারের বেশি মুরং জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। বর্তমানে মূলত মিয়ানমার, বাংলাদেশ ও ভারতে মুরংরা রয়েছে। বান্দরবান জেলার থানচি উপজেলা থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরের মুরং গ্রামের নাম লাং রুই। এই গ্রামে প্রায় ৩৫টি মুরং পরিবারের বসবাস। সেই গ্রাম থেকে ছবিগুলো সম্প্রতি তোলা। ছবি: সুমন ইউসুফচুল আঁচড়াচ্ছে এক মুরং কিশোরী। ছবি: সুমন ইউসুফজুমে উৎপাদিত তুলা থেকে সুতা দিয়ে তাঁরা নিজেদের প্রয়োজনীয় সব কাপড় তৈরি করেন। ছবি: সুমন ইউসুফশিশু কোলে নিয়ে রান্নার কাজ করছেন এক মুরং নারী। ছবি: সুমন ইউসুফহাস্যোজ্জ্বল মুরং শিশু। ছবি: সুমন ইউসুফজুমে উৎপাদিত বাঙ্গির মতো এ ফল চিনাল নামে পরিচিত। ছবি: সুমন ইউসুফখেত থেকে ভুট্টা সংগ্রহ করে ঝুলিয়ে রাখা হয়েছে। ছবি: সুমন ইউসুফমুরং মায়ের পিঠে শিশু। ছবি: সুমন ইউসুফকঠোর পরিশ্রমের পরেও মুরং নারীর অমলিন হাসি। ছবি: সুমন ইউসুফপাহাড়ে বৃষ্টি। ছবি: সুমন ইউসুফগুলতি দিয়ে লক্ষ্য ঠিক করছেন মুরং যুবক। ছবি: সুমন ইউসুফঘরের দাওয়ায় তিন মুরং শিশু। ছবি: সুমন ইউসুফদূর মুরং গ্রামেও পৌঁছে গেছে মুঠোফোন। ছবি: সুমন ইউসুফকয়েকটি মুরং পাঠ্যবই। ছবি: সুমন ইউসুফ