ফেরির সিঁড়ি থেকে শুরু করে কোথাও নেই তিল ধারণের ঠাঁই
ফেরির সিঁড়ি থেকে শুরু করে কোথাও নেই তিল ধারণের ঠাঁই

যাত্রীবোঝাই ফেরি

করোনার সংক্রমণ রোধে আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। এর মধ্যেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন স্বজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে যাওয়া কর্মজীবী মানুষ। ফেরি চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। শিমুলিয়া, মাওয়া, ১৬ মে।

ঝুঁকি নিয়ে পার করা হচ্ছে শিশুদের
ঘাটে ভেড়ার আগেই ঝুঁকি নিয়ে নামেন অনেকেই
উপেক্ষিত থাকছে মাস্ক ব্যবহারের মতো স্বাস্থ্যবিধিও
কেউ কেউ ফিরছেন রাজধানীতে। আবার এখনো রাজধানী ছাড়ছেন অনেকেই
ফেরির সিঁড়ি থেকে শুরু করে কোথাও নেই তিল ধারণের ঠাঁই
ঘাটে ভেড়ানো ফেরি থেকে নামছেন মানুষ। পাশেই যাত্রীবোঝাই ফেরি যাত্রার অপেক্ষায়
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি
দূরপাল্লার গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় আটকে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
দু–তিন গুণ টাকা খরচ করে অনেকেই যাতায়াত করছেন অটোরিকশায়
ঘাটে ভেড়ার অপেক্ষায় যাত্রীবোঝাই ফেরি