রেলস্টেশনে পোনা মাছের বাজার

সারি সারি গামলায় পানিতে রাখা ছোট ছোট পোনা মাছ। দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা দরদাম করে মাছ কিনে নেন। মাছের বাজারটি বগুড়ার কাহালু উপজেলার রেলওয়ে স্টেশনে। সেই বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ব্ল্যাক কার্প মাছের পোনা। প্রতি কেজি পোনা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চিতল, পাবদা, গোলশা, সরপুঁটি, রুই, কাতলা, মৃগেল, বাউশ, কমন কার্প, সিলভার কার্প, বিগহেড মাছের পোনা বেচাকেনা হয়। প্রজাতিভেদে প্রতি কেজি মাছ ১২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। দীর্ঘদিন ধরে মাছ বিক্রেতারা বসলেও সেখানে অবকাঠামোগত কোনো উন্নয়ন চোখে পড়েনি। ব্যবসায়ীরা জানান, স্বাধীনতার পর থেকে কাহালু রেলওয়ে স্টেশন এলাকায় মাছের পোনা বিক্রির বাজার গড়ে ওঠে। কিছুদিন আগেও এই ব্যবসার ব্যাপক জৌলুশ ছিল। এখন হ্যাচারির সংখ্যা বেড়ে যাওয়ায় সেই জৌলুশ আর নেই। দেশের বিভিন্ন স্থান থেকে মাছচাষিরা এই কাহালু রেলওয়ে স্টেশনে রাত যাপন করে মাছ কিনে নিয়ে যেতেন। তবুও প্রতিদিন সকালে প্রায় ৪০ থেকে ৫০ মণ পোনা বিক্রি হয়।

বিক্রির জন্য গামলায় পোনা মাছের নমুনা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা
বিক্রির জন্য গামলায় পোনা মাছের নমুনা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা
বড় বড় গামলায় বিভিন্ন ধরনের মাছের পোনা রেখে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা
পোনা মাছ বহনের জন্য এক জায়গায় রাখা হয়েছে বড় বড় পাতিল
দরদাম করে ব্ল্যাক কার্প মাছ বিক্রি করা হচ্ছে
জ্যান্ত পোনা মাছ লাফালাফি করছে
বাজারের পাশেই পুকুর থেকে মাছ তুলে বিক্রি করা হচ্ছে। সেখানেই ওজন করে পোনা মাছ বিক্রি করছেন এক ব্যক্তি
বাজারে মাছের নমুনা দেখিয়ে দরদাম ঠিক হয়েছে। এখন পুকুরে জাল দিয়ে ধরে বিক্রি করা হচ্ছে
বিক্রির জন্য পাল্লায় তোলা মাছ
বিক্রি করা পোনা মাছ পুকুরে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
বাজারে বিক্রি হওয়া মাছ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে