কয়েক দিন আগে থেকেই ঈদে ঘুরমুখী মানুষ প্রিয় রাজধানী ছাড়তে শুরু করেছে। ঈদের আগের দিন জামালপুরগামী কমিউটার ট্রেনে বাড়ি যেতে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে মানুষ। ছবিটি বেলা চারটার দিকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে তোলা। ছবি: জাহিদুল করিমট্রেন আসতে এখনো বাকি। একপাশ থেকে অন্য পাশে যাচ্ছেন দুজন। ছবি: জাহিদুল করিমট্রেনের জন্য অপেক্ষা শত শত যাত্রীর। ছবি: জাহিদুল করিমজয়দেবপুর থেকে আসা ট্রেন থামলে অনেকে নেমে পড়েন জামালপুরগামী কমিউটার ট্রেনে ওঠার জন্য। ছবি: জাহিদুল করিমস্বজনের জন্য জুতো কিনেছেন। ছবি: জাহিদুল করিমবৃষ্টিভেজা দিনে পিচ্ছিল ট্রেনের ছাদে বসে ঝুঁকি নিয়ে যাচ্ছেন তাঁরা। কমিউটার ট্রেনটি ৪টা ২০ মিনিটে এসে পৌঁছাল। ছবি: জাহিদুল করিমনিষেধাজ্ঞা সত্ত্বেও ছাদে চড়ছেন যাত্রীরা। ছবি: জাহিদুল করিমভেতরে দাঁড়ানোর জায়গা নেই, তাই দরজা বেয়ে ছাদে উঠছেন একজন। ছবি: জাহিদুল করিমবৃষ্টির জন্য ছাদে যাঁরা চড়ছেন তাঁদের কাছে বিক্রির জন্য হাতে প্লাস্টিকের পর্দা নিয়ে ফেরি করছেন এক ব্যক্তি।ঈদে সপরিবারে যাচ্ছেন বাড়ি। সঙ্গে পোষা পাখিগুলো আছে। ছবি: জাহিদুল করিমদরজায় ঝুলে যাওয়া দুই কিশোরী। ছবি: জাহিদুল করিম