আজ সোমবার সারা দেশে উদ্যাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। সরস্বতীকে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে পূজা করা হয়। পূজা আর প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা দিনটি উদ্যাপন করছে। যশোর মেডিকেল কলেজ, যশোর, ২২ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলাসরস্বতী পূজায় অংশ নেয় নানা বয়সের ভক্তরা। যশোর মেডিকেল কলেজ, যশোর। ছবি: এহসান-উদ-দৌলাপুকুরের জলে ভাসছে বিশাল আকৃতির সরস্বতী। জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ছবি: প্রথম আলোদেবীর চরণে বই-খাতা রেখে প্রার্থনা করছে শিক্ষার্থীরা। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। ছবি: হাসান মাহমুদপূজার বিভিন্ন উপকরণ ভক্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ, রংপুর। ছবি: মঈনুল ইসলামসন্তানকে হাতেখড়ি দিতে পূজা মণ্ডপে নিয়ে এসেছেন এক মা। রাজশাহী কলেজ, রাজশাহী। ছবি: শহীদুল ইসলামসরস্বতী দেবীর কৃপার আশায় তিন ভক্তের প্রার্থনা। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীলবিদ্যার দেবী সরস্বতীর বন্দনা। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। ছবি: সোয়েল রানাপ্রার্থনারত ভক্তের দল। সরকারি মহিলা কলেজ, বরিশাল। ছবি: সাইয়ানপূজার অঞ্জলির ফুল-বেলপাতা বিলি করছেন এক নারী। সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীলবিদ্যার দেবী সরস্বতীর পূজায় মগ্ন ভক্তরা। সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামানপ্রার্থনায় দেবীর বন্দনা এক ভক্তের। মাছুদিঘীর পাড়, সিলেট। ছবি: আনিস মাহমুদ