সিলেট অঞ্চলের সবচেয়ে বড় নদী সুরমা। শহরের মধ্য দিয়ে বয়ে গেছে নদীটি। শুকনো মৌসুমে দখল-দূষণে বিপন্ন হয় সুরমার প্রাকৃতিক রূপ। কিন্তু বর্ষা-শরৎকালে নদীটি তার প্রাণ ফিরে পায়। পানিতে টইটুম্বুর হয়ে ওঠে সুরমা। ছবিটি সম্প্রতি সুরমা নদীর কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেটএ সময় নৌকায় করে পারাপারের মজাই আলাদা। ছবি: আনিস মাহমুদ, সিলেটওপরে কিনব্রিজ দিয়ে আর নিচে নৌকায় করে সুরমা পারি দিচ্ছে যাত্রীরা। ছবি: আনিস মাহমুদ, সিলেটসুরমার পানিতে কাপড় ধুয়ে পাড়েই শুকানোর কাজটি সেরে নেয় অনেকে। ছবি: আনিস মাহমুদ, সিলেটকাজিরবাজার এলাকায় সুরমা নদীর ওপর নির্মাণ করা হয়েছে সুরমা চতুর্থ ব্রিজ। ছবি: আনিস মাহমুদ, সিলেটসুরমার পানিতে শিশু-কিশোরদের দুরন্তপনা। ছবি: আনিস মাহমুদ, সিলেটনির্মাণাধীন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সুরমা-দর্শন...। ছবি: আনিস মাহমুদ, সিলেট