স্ট্রবেরি চাষ

খাগড়াছড়ির সবুজ পাহাড়ে অস্ট্রেলিয়ান পেস্টিবল ও রাবি-৩ এই দুই জাতের স্ট্রবেরি চাষ হচ্ছে। ষাট শতাংশ জমিতে এবারই প্রথম এই ফলের চাষ হচ্ছে এখানে। বাগানের সাত হাজার গাছে ফুল এসেছে, ফল এসেছে পাঁচ হাজার গাছে। চট্টগ্রাম, রাঙামাটিসহ বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এই স্ট্রবেরি। এ মৌসুমে কেজি প্রতি স্ট্রবেরি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি শহরের উত্তর খবংপড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

থোকায় থোকায় স্ট্রবেরি ফুল ফুটেছে। ছবি: নীরব চৌধুরী
খেত থেকে চাষি বিমল ব্রত ও ছোট মনি চাকমা স্ট্রবেরি তুলছেন। ছবি: নীরব চৌধুরী
খেত থেকে স্ট্রবেরি তুলে স্তূপ করার জন্য যাচ্ছেন চাষিরা। ছবি: নীরব চৌধুরী
খেতের পাশেই প্যাকেট করার জন্য স্ট্রবেরি স্তূপ করছেন চাষিরা। ছবি: নীরব চৌধুরী
লাল রঙের স্ট্রবেরি স্তূপ করে রাখা হয়েছে। ছবি: নীরব চৌধুরী
প্যাকেটে সাজিয়ে রাখা হচ্ছে স্ট্রবেরিগুলো। ছবি: নীরব চৌধুরী
প্যাকেট করা স্ট্রবেরি চট্টগ্রাম, রাঙামাটিসহ স্থানীয় বাজারে পাঠানো জন্য বাক্সে ভরা হচ্ছে। ছবি: নীরব চৌধুরী
বিক্রির জন্য মোটরসাইকেলে করে স্ট্রবেরি নিয়ে যাচ্ছেন দুজন। ছবি: নীরব চৌধুরী