স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলামুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের চিত্র তুলে ধরছে শিশু শিক্ষার্থীরা। ছবিটি খাগড়াছড়ি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়িকুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: এম সাদেক, কুমিল্লাবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু শিক্ষার্থীদের পরিবেশনা। এ সময় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। ছবি: ফোকাস বাংলাবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: সোয়েল রানা, বগুড়াকুষ্টিয়া স্টেডিয়ামে মুক্তিযুদ্ধ নিয়ে শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়াফরিদপুর স্টেডিয়ামে গ্রামীণ খেলাধুলায় অংশ নেয় শিক্ষার্থীরা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুরস্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলামুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০১৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে পুরো জাতি। এ উপলক্ষে পাবনার ঈশ্বরদীর সাঁড়ামাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে এক শিক্ষার্থী। ছবি: মাহবুবুল হক, ঈশ্বরদীস্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনগুলোতে আলোকসজ্জার আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলাচট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শারীরিক কসরত প্রদর্শন করছে শিক্ষার্থীরা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রামবগুড়ায় সাইকেল শোভাযাত্রা। সরকারি আজিজুল হক কলেজের টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ (তীর) নামের একটি পরিবেশবাদী সংগঠন এ শোভাযাত্রার আয়োজন করে। ছবি: সোয়েল রানা, বগুড়াগোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ নিয়ে শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দসিলেটে জেলা স্টেডিয়ামে নৃত্য পরিবেশন করছে শিশু শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ, সিলেটস্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ছবি: ফোকাস বাংলারাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল। ছবি: ফোকাস বাংলা