ছবিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জাতীয় সংসদে দিনভর ছিল কর্মব্যস্ততা। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন থেকে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনা ঘটেছে।

নিরাপত্তা প্রটোকলে জাতীয় সংসদ ভবনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান
 ছবি: বিএনপির ফেসবুক পেজ
নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
নবনির্বাচিত ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে মন্ত্রী হিসেবে শপথবাক৵ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
জাতীয় সংসদে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (বাঁয়ে) এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যরা
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জাতীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে উত্থাপিত শোকপ্রস্তাবে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন
শোকপ্রস্তাবে নীরবতা পালনের সময় জাতীয় সংসদের সদস্যদের একাংশ
বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় সংসদের স্পিকারের আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানালে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদী বক্তব্য–সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন
ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তৃতার সময় জাতীয় সংসদ